ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য এক লাখ ৩৩০ টন ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে সরকার। 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে সহায়তা দেওয়ার লক্ষ্যে এক লাখ ৩৩০ টন ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে সরকার।

উপজেলা ও পৌরসভায় বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সোমবার (৪ এপ্রিল) এ বরাদ্দ দেওয়া হয়।

ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের সর্বমোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে এ বরাদ্দ দেওয়া হয়েছে। কার্ডপ্রতি ১০ কেজি হারে এ চাল বিতরণ করা হবে।

বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে বলা হলেও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

ভিজিএফের চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আ/গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *